অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা থাকবে না।
মঙ্গলবার (৩০ জুন) আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।তিনি বলেন, একজন ব্যক্তির অযোগ্যতা তো সারাজীবন থাকবে না। তবে তিনি যদি পুনর্নির্বাচনে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না।এর আগে, ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন